কুমিল্লা বিশ্ববিদ্যালয় জ্বালানি সাশ্রয়ে অফিস সময়সূচির পরিবর্তন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৮: ৫৪
Thumbnail image

জ্বালানি সাশ্রয়ের লক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি (শুক্র- শনি) ছাড়া বাকি দিনগুলোতে নতুন অফিস সময়সীমা নির্ধারণ কর হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে আগামীকাল ৮ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হবে। এছাড়া শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে নতুন এ সময়সূচি কার্যকর করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা এসেছে, আমরা সেটি মানতে বাধ্য। বু:বার থেকে নতুন নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অফিস ও একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সকল কার্যক্রম এই সময়সীমা মেনেই চলবে। নতুন কোনো নির্দেশনা পাওয়া গেলে সেটিও জানানো হবে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত