কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুমিল্লা মডার্ন হাসপাতালের সমঝোতা চুক্তি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ৫৭
Thumbnail image

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা মডার্ন হাসপাতালের মধ্যে দ্বি-পাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় উপাচার্যের কার্যালয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হায়দার আলীর উপস্থিতিতে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিতে কুমিল্লা বিশ্বদ্যিালয়ের পক্ষে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান এবং কুমিল্লা মডার্ন হসপিটালের পক্ষে স্বাক্ষর করেন মডার্ন হসপিটালের এমডি মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাসুদা কামাল, প্রক্টর প্রফেসর ড. মো. আবদুল হাকিম, রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলী হাসান নেওয়াজ।

এ চুক্তির আওতায় প্যাথলজি টেস্টে ৩৫ শতাংশ, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম ৩০ শতাংশ, এক্স-রে, এন্ডোসকপি, ইকা, ডপলার ইকো, ভর্তি রোগী (কনসালটেন্সি ফি ব্যতীত), জরুরি চিকিৎসা, বিএমডি ২৫ শতাংশ, এফএনএসি, বায়োপসি ২০ শতাংশ, ডেন্টাল ইউনিট, আরটি-পিসিআর টেস্ট ১৫ শতাংশ ছাড় দেওয়া হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবার এবং শিক্ষার্থীবৃন্দ এ সুবিধা ভোগ করবেন।

এর আগেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে কুমিল্লা ট্রমা সেন্টারের সাথে এধরনের সমঝতা চুক্তি হয়েছিল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত