বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের উদ্যোগে এমবিএ (এক্সিকিউটিভ) প্রোগ্রামের ফল সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আজ শুক্রবার বেলা ১১টায় ক্যাম্পাসে ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এম. এম. শরীফুল করীম।
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হকের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন ও মধুমতি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আরিফ হোসেন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহমিদা বেগম।

উপাচার্য অধ্যাপক ড. মো. এম. এম. শরীফুল করীম বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়; বরং জ্ঞান, দক্ষতা, নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি এবং বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি পেশাগত জীবনে নিজেদের যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার বলেন, এমবিএ প্রোগ্রাম কর্মজীবী ও উচ্চশিক্ষায় আগ্রহী ব্যক্তিদের জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, আধুনিক ব্যবসায়িক পরিবেশে আর্থিক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অত্যন্ত প্রয়োজনীয়। এ ধরনের উচ্চশিক্ষা কর্মজীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মধুমতি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আরিফ হাসান খান বলেন, বর্তমান ব্যাংকিং ও করপোরেট জগতে দক্ষ, প্রযুক্তিনির্ভর এবং পেশাগতভাবে যোগ্য গ্র্যাজুয়েটদের চাহিদা ক্রমাগত বাড়ছে। শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেন তিনি।

সভাপতির বক্তব্যে ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হক বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদ শিক্ষার্থীদের শুধু ডিগ্রি প্রদান নয়, বরং পরিবর্তনশীল জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষ, যোগ্য ও আত্মবিশ্বাসী গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি জানান, এমবিএ (এক্সিকিউটিভ) প্রোগ্রামে শুক্রবার ক্লাস পরিচালনার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কর্মজীবী ব্যক্তিরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন। আগামী দেড় বছর শিক্ষার্থীদের জন্য জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ সময় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্ভুক্ত ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান, প্রোগ্রাম পরিচালক, শিক্ষক, কর্মকর্তা এবং (এক্সিকিউটিভ) প্রোগ্রামের ১০০ জন নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথি ও নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।