• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু আগামীকাল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২২: ১৬
logo

Photo

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস) এর উদ্যোগে আয়োজিত প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আন্তঃবিশ্ববিদ্যালয় পর্ব শুরু হচ্ছে আগামীকাল। এ পর্বে অংশগ্রহণ করবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল।

আজ বৃহস্পতিবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি সাদিয়া আফরিন ও সাধারণ সম্পাদক মো. মুহসিন জামিল।

সংবাদ সম্মেলনে ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন গণিত বিভাগের শিক্ষক ও সংগঠনটির মডারেটর অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব এবং সাবেক নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, প্রথম সিওইউডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা দুইটি পর্বে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃস্কুল-কলেজ এবং আন্তঃবিশ্ববিদ্যালয়। এর মধ্যে আন্তঃস্কুল-কলেজ পর্বের প্রথম রাউন্ড গত ১১ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে ২৪টি দল অংশ নেয় এবং সেখান থেকে ২টি দল ফাইনালে উত্তীর্ণ হয়েছে।

তারা আরও জানান, আন্তঃবিশ্ববিদ্যালয় পর্ব শুরু হবে ১৭ এপ্রিল এবং উভয় পর্বের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ এপ্রিল।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি প্রতিষ্ঠার পর থেকেই একটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ছিল। এবার সেই প্রত্যাশা পূরণ হচ্ছে। এবারের আয়োজনে মোট ৫৬টি দল অংশ নিচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে সারা দেশের স্কুল-কলেজকে সম্পৃক্ত করে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় মজুদকৃত তেল জব্দ, বেশি দামে বিক্রি করায় জরিমানা

২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু আগামীকাল

৩

সাহারীয়ার আক্তার অজিত গুহ মহাবিদ্যালয়ের সভাপতি

৪

কুমিল্লায় ফিলিং স্টেশনকে জরিমানা

৫

সামুকসার দারুল হুদা দাখিল মাদ্রাসা

সম্পর্কিত

কুমিল্লায় মজুদকৃত তেল জব্দ, বেশি দামে বিক্রি করায় জরিমানা

কুমিল্লায় মজুদকৃত তেল জব্দ, বেশি দামে বিক্রি করায় জরিমানা

৪ ঘণ্টা আগে

৫ ঘণ্টা আগে