• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়

অস্ট্রেলিয়ায় গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ২১: ১৮
logo

Photo

উচ্চশিক্ষায় নেতৃত্ব, সুশাসন, বৈচিত্র্য ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্নে ১৪ দিনের স্টাডি ট্যুরে গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। ২৭ জুন পর্যন্ত ওই ট্যুর চলবে। আজ শনিবার সকালে উপাচার্য অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হন। উপাচার্য পদে যোগদানের পর এটিই তাঁর প্রথম বিদেশ ট্যুর।

সফরের মূল লক্ষ্য হলো উচ্চশিক্ষায় নেতৃত্ব, সুশাসন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনায় অস্ট্রেলিয়ার উৎকৃষ্ট চর্চাসমূহ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করা।

সফরসূচি অনুযায়ী, প্রথম দিনে মেলবোর্নে পৌঁছে অংশগ্রহণকারী উপাচার্যরা স্থানীয় পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তা, যোগাযোগব্যবস্থা এবং সাংস্কৃতিক রীতিনীতি বিষয়ে আয়োজিত একটি পরিচিতিমূলক অধিবেশনে অংশ নেবেন। দ্বিতীয় দিনে তারা অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজ, সামাজিক সম্প্রীতি এবং অন্তর্ভুক্তিমূলক নীতিমালার বাস্তব প্রয়োগ সম্পর্কে ধারণা লাভ করবেন।

তৃতীয় দিন উপাচার্য মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা অধ্যয়ন কেন্দ্রের আয়োজনে ‘উচ্চশিক্ষায় নেতৃত্ব ও শাসনব্যবস্থা’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ করবেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, নেতৃত্ব বিকাশ, আর্থিক ও মানবসম্পদ ব্যবস্থাপনা, জবাবদিহি এবং আন্তর্জাতিক অংশীদারত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া তিনি মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। সফরের শেষ দিনে ‘বৈচিত্র্য ও সামাজিক অন্তর্ভুক্তি (আদিবাসী জনগোষ্ঠী ও আন্তপরিচয়ভিত্তিক বৈষম্য বিশ্লেষণ)’ বিষয়ক আলোচনা, গোলটেবিল বৈঠক এবং ভাবনা-বিনিময় সভায় অংশ নেবেন উপাচার্যরা। এ সময় আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি, সমতা, সামাজিক ন্যায়বিচার এবং শিক্ষা ও গবেষণায় সবার অংশগ্রহণ নিশ্চিতকরণের বিভিন্ন কৌশল তুলে ধরা হবে। একই সঙ্গে এই সফরে ভিক্টোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং সম্ভাব্য দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও আলোচনা হবে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, অস্ট্রেলিয়ার বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলো আমরা পরিদর্শন করব। সেখানকার গবেষণার মান ও দক্ষতা উন্নয়নের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা নেব।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

অস্ট্রেলিয়ায় গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপাচার্য

২

কাজী ফেরদৌসী আক্তারকে মাঙ্গলিক বিদায়

৩

বুড়িচংয়ে বিনামুল্যে চক্ষু চিকিৎসা

৪

বরুড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

৫

চৌদ্দগ্রামে সিএনজি অটোরিকশা চালক হৃদয় হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

সম্পর্কিত

কাজী ফেরদৌসী আক্তারকে মাঙ্গলিক বিদায়

কাজী ফেরদৌসী আক্তারকে মাঙ্গলিক বিদায়

৪ ঘণ্টা আগে