• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়

একাউন্টিং ক্লাবের সভাপতি ফাহমিদা সাধারণ সম্পাদক জাফর

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৯: ১১
logo

Photo

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সংগঠন একাউন্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদা বেগম এবং সাধারণ সম্পাদক পদে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মীর আবু জাফর মনোনীত হয়েছেন। ‎বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। এক বছর মেয়াদি এই কমিটি গতকাল মঙ্গলবার অনুমোদন হয়।

‎কমিটির কোষাধ্যক্ষ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শহীদুল ইসলাম, ডিবেট উইং অব অ্যাকাউন্টিং ক্লাবের শিক্ষক কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান এবং শিক্ষার্থী কো-অর্ডিনেটর সুদাদ আনোয়ার, স্পোর্টস উইং অব অ্যাকাউন্টিং ক্লাবের শিক্ষক কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মুহাম্মদ সজিব রহমান এবং শিক্ষার্থী কো-অর্ডিনেটর মোহাম্মদ হাবিবুর রহমান, কালচারাল উইং অব ক্লাবের শিক্ষক কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন সহযোগী অধ্যাপক তারিক হোসেন এবং শিক্ষার্থী কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন আল বারি সরকার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লার্নিং উইং অব অ্যাকাউন্টিং ক্লাব শিক্ষক কো- অর্ডিনেটর হিসেবে রয়েছেন সহযোগী অধ্যাপক অধ্যাপক ড. শামীম আরা মিলি এবং শিক্ষার্থী কো-অর্ডিনেটর আকলিমা আক্তার আনকি।

একাউন্টিং ক্লাবের সভাপতি ফাহমিদা বেগম বলেন, বিভাগের শিল্প, সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমকে বেগবান করতে এই ক্লাব। ক্লাবের মাধ্যমে নানামুখী কার্যক্রম করে শিক্ষার্থীদের মেধা ও মননকে বিকশিত করা হয়। ক্লাবের সভাপতির এই দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়, বরং একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সকলের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক শ্রদ্ধা এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একাউন্টিং ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। পড়াশোনার বাইরে সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের উন্নত মানসিকতা তৈরি করে। কর্মক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রেরণা দেয়।’

বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, এক বছর মেয়াদি এই কমিটি। প্রতি বছর আমাদের ক্লাবের কমিটি হয়ে থাকে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে এই ক্লাব একটি বড় ধরনের মাধ্যম।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

২

ব্রাহ্মণপাড়ায় মাদক ও চুরির ঘটনায় গ্রেপ্তার ২

৩

বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

৪

ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

৫

দেবীদ্বারে শিক্ষক ও শিক্ষার্থী গ্রেপ্তার

সম্পর্কিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

৫ ঘণ্টা আগে

৭ ঘণ্টা আগে
বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

৭ ঘণ্টা আগে
ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

৭ ঘণ্টা আগে