শিক্ষার্থীদের রাতের যাতায়াত সুবিধার্থে দুটি বাস বৃদ্ধি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ২০: ৪১
Thumbnail image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাতের যাতায়াতে ভোগান্তি কমাতে কান্দিরপাড় থেকে ক্যাম্পাসমুখী দুটি বাস সার্ভিস বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় পরিবহন পুল। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সন্ধ্যা সাড়ে সাতটায় কান্দিরপাড়-টমছমব্রিজ-পদুয়ার বাজার হয়ে ক্যাম্পাসে একটি এবং রাত আটটায় কান্দিরপাড়-পুলিশ লাইন-কোটবাড়ি হয়ে ক্যাম্পাসে আরও একটি বাস ক্যাম্পাসমুখী চলাচল করবে। এছাড়া পূর্বের বাস সিডিউল যথারীতি চালু থাকবে বলে জানিয়েছে পরিবহন পুল কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, ‘রাতে টিউশন থেকে ফিরতে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে কর্তৃপক্ষের নির্দেশে, বিশেষ করে ভিসি স্যারের নির্দেশনায় আজ থেকে রাত সাড়ে সাতটায় ও আটটায় ক্যাম্পাসমুখী দুটি বাস বৃদ্ধি করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে সপ্তাহের সাত দিনই বাস সার্ভিস দিয়ে আসছি। তারপরও বাসের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ভিসি স্যারের নির্দেশনায় আজ থেকে দুটি রুটে আরও দুটি বাস বৃদ্ধি করা হলো।'

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ, তারা যেন ড্রাইভারদের শর্টকাটের জন্য অন্য রাস্তায় যেতে না বলেন। এতে অনেক শিক্ষার্থী বাস মিস করে। যে বাস যে রুটে নির্ধারিত আছে, সেই বাস সেই রুটেই চলবে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত