কুমিল্লা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম এম শরিফুল করীম অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগপ্রাপ্ত হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন-২০১৩ এর ধারা ২৪(২) মোতাবেক উক্ত বিভাগের পরবর্তী জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুর রহমানকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সদ্য দায়িত্বপ্রাপ্ত ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, আমি মূলত চারটি জিনিসের উপর ফোকাস দেব: রিডিং, লার্নিং, রিসার্চ এবং কমিউনিটি এনগেজমেন্ট। শিক্ষার্থীরা হবে জুনিয়র রিসার্চার। শিক্ষকেরা হবেন সিনিয়র রিসার্চার। শিক্ষার্থীরা রিসার্চ করে লেখাপড়ার মধ্যে যেন সময় কাটায়, বিশ্ব সম্পর্কে তারা জ্ঞান অর্জন করবে। ইংরেজি বিভাগের উন্নয়নের জন্য যা কিছু করণীয়, আমি আমার মেধা, শ্রম আর মনন খাটিয়ে সাধ্যমতো যথাযথভাবে চেষ্টা করব।