বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাদি হত্যার এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো বিচার নিশ্চিত করতে পারেনি সরকার। অথচ মৃত্যুর আগে হাদি নিজেই বারবার বলেছিলেন, দেশে যেন নির্বিচারে কাউকে হত্যা করা হলে তার সুষ্ঠু বিচার নিশ্চিত হয়। সেই দাবি আজও অধরা থাকায় ক্ষোভ ও হতাশা থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও
শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন বলে জানান তারা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’, ‘ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘হাদি ভাই কবরে খুনি কেন বাহিরে’, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘তুমি কে আমি কে হাদি হাদি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দিনদুপুরে মানুষ মরে, ইন্টেরিম কি করে’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের যুগ্ম সদস্য সচিব ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. হাসান অন্তর। তিনি বলেন, “হাদি ভাইয়ের জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ কান্না করেছিল। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হাদি ভাইয়ের বিচার চায়। প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা সুশীল সমাজ যদি এই খুনের বিচার চায়, তাহলে কেন এখনো বিচার হচ্ছে না? হাদীর মতো একজন বিপ্লবী ও সৎ মানুষ যদি বিচার না পায়, তাহলে বাংলাদেশে সুষ্ঠু বিচার আর কেউ পাবে বলে আমার মনে হয় না। আমরা ইন্টেরিম সরকারকে বলতে চাই, আপনারা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, কিন্তু আমার হাদি ভাইয়ের বিচার নিয়ে এখনো ব্যস্ত হননি।”
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর ২০২৫ সালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।