কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রবেশপত্র ডাউনলোড ২৬ জানুয়ারি থেকে

Thumbnail image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড আগামী ২৬ জানুয়ারি থেকে শুরু হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এর আগে ২৫ জানুয়ারি থেকে প্রবেশপত্র ডাউনলোডের বিজ্ঞপ্তি জারি করা হয়। অনিবার্য কারণবশত ২৫ জানুয়ারির পরিবর্তে ২৬ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার পূর্ব মুহুর্ত পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://cou.admission-aid.com এ লগইন করে আবেদনকারীরা তাঁদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।

আগামী ৩০ ও ৩১ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত