‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ৩৬
Thumbnail image

‎যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অমর একুশের সকালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।‎

‎আজ শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।‎

‎দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের গোলচত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারী সকলেই শোকের প্রতীক হিসেবে কালো ব্যাজ ধারণ করেন।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল।

‎পরবর্তীতে একে একে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, বিভাগ এবং বিভিন্ন নিবন্ধিত ও অনিবন্ধিত সংগঠনগুলো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।‎

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত