• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আবেদন চলবে ২৮ জুন পর্যন্ত

মালয়েশিয়াতে পড়ার সুযোগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ২১: ১৭
logo

Photo

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় 'ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াক (ইউনিমাস)-এ এক সেমিস্টারের স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে জুনের ২৮ তারিখ রাত ১২টা পর্যন্ত। আজ বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারকে থাকা অংশীদার প্রতিষ্ঠান ইউনিমাসের প্রোগ্রামে অংশ নিতে আবেদনকারীদের অন্তত প্রথম বর্ষ বা দ্বিতীয় সেমিস্টার সম্পন্ন হতে হবে। পাশাপাশি তাদের সিজিপিএ ২ দশমিক ৭৫ বা তার বেশি থাকতে হবে।

এ ছাড়াও আবেদনকারীদের ইংরেজি ভাষাগত দক্ষতার প্রমাণও জমা দিতে হবে। সেক্ষেত্রে IELTS 5.0, TOEFL iBT 42, PTE 47, Cambridge 154, CEFR B1 অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত নির্দিষ্ট সনদের যেকোনো একটি গ্রহণযোগ্য হবে।

আরও বলা হয়, আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত আবেদন ফরম ও চেকলিস্টে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্র পিডিএফ করে [email protected] এই ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। ই-মেইলের বিষয় হিসেবে "UNIMAS Application" উল্লেখ করতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের আন্তর্জাতিক এক্সচেঞ্জ প্রোগ্রাম শিক্ষার্থীদের বৈশ্বিক একাডেমিক পরিবেশে, আন্তঃসাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জন এবং উচ্চশিক্ষার আন্তর্জাতিক সুযোগ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা অর্জনে সহায়তা করবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান পদে যোগদান করেছেন আহসান পারভেজ

২

তিতাসে থানা গেটে হামলার ভিডিও ভাইরাল, আটক ৩

৩

কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

৪

মালয়েশিয়াতে পড়ার সুযোগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুল শিক্ষার্থী

সম্পর্কিত

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান পদে যোগদান করেছেন আহসান পারভেজ

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান পদে যোগদান করেছেন আহসান পারভেজ

৩ ঘণ্টা আগে
তিতাসে থানা গেটে হামলার ভিডিও ভাইরাল, আটক ৩

তিতাসে থানা গেটে হামলার ভিডিও ভাইরাল, আটক ৩

৪ ঘণ্টা আগে

৫ ঘণ্টা আগে