জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
Thumbnail image

‎বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ফোরাম। আজ শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম, আইন অনুষদের ডিন ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, ইউট্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসাইন, ইউট্যাবের সাধারণ সম্পাদক ও লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

‎দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

‎‎ইউট্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, তৎকালীন সময়ে যে সকল চৌকস সেনাবাহিনী ছিলেন তার মধ্যে জিয়াউর রহমান ছিলেন অন্যতম। তিনি ১৯৭১ সালের চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সাহসিকতার সাথে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। যুদ্ধ পরবর্তী দেশ পুনর্গঠনে উনার গুরুত্বপূর্ণ ভ‚মিকা ছিল।

‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ইতিহাসের বাঁকে বাঁকে অনেক মানুষ এই পৃথিবীতে আসে। তাদের কারো মধ্যে দেশ রক্ষা, দেশ গঠন, দেশ উন্নয়নের সুযোগও আসে। তাদের এই কর্মফলের মাধ্যমেই তারা ইহকাল ও পরকালে সম্মানিত হয়। আজ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের উদ্দেশ্যে দোয়ার আয়োজন করা হয়েছে, যিনি ছিলেন আমাদের স্বাধীনতার ঘোষক। তিনি তার সংক্ষিপ্ত জীবন ও শাসনামলে দেশ গঠন, প্রতিবেশী ও বিদেশি শক্তির সঙ্গে সম্পর্ক গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠাসহ নানা গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত