দীর্ঘ বিরতি শেষে আজ খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
Thumbnail image

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ২৩ দিনের ছুটি শেষে আজ রোববার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আজ থেকে সকল ধরনের একাডেমিক, প্রশাসনিক কার্যক্রম এবং পরিবহন সেবা পুনরায় চালু হবে।

গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করীম চৌধুরী।

তিনি বলেন, '২৩ দিন ছুটির পর আজ রোববার থেকে পুরোদমে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে। যদিও বন্ধ থাকাকালীন জরুরি প্রয়োজনে প্রশাসনিক কার্যক্রম চালু ছিলো।'

উল্লেখ, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২২ মে থেকে ১৩ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ছিলো।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত