কুমিল্লা বিশ্ববিদ্যালয়
সাজিদুর রহমান, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদভুক্ত ‘বি’ উপস্থিতি ৭৮ দশমিক ১৩ শতাংশ। ব্যবসায় শিক্ষা অনুষদের ‘সি’ ইউনিটে উপস্থিতি ৮১ দশমিক ৮৬ শতাংশ। আজ শনিবার সকালে ‘বি’ ইউনিট ও বিকেলে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। এর আগে গত শুক্রবার অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে উপস্থিতির হার ছিল ৬৭ দশমিক ৪২।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ শনিবার বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত কুমিল্লা ও রাজশাহী অঞ্চলে মোট ১৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এতে বি ইউনিটে ৩৭ হাজার ৬১৪ জন শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২৯ হাজার ৩৮৬ জন শিক্ষার্থী। যা শতাংশের হিসেবে ৭৮ দশমিক ১৩ শতাংশ। ৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি। যা মোট পরীক্ষার্থীর ২১ দশমিক ৮৭ শতাংশ।
কুমিল্লা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২৪ হাজার ৯৯১ জন এর মধ্যে উপস্থিত ছিলেন ১৯ হাজার ১০৭ জন এবং রাজশাহী কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ হাজার ৬২৩ জন এর মধ্যে উপস্থিত ছিলেন ১০ হাজার ২৮২জন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বি ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট উপস্থিতির হার ৭৮ দশমিক ১৩ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ৩৭ হাজার ৬১৪ জন এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৯ হাজার ৩৮৬ জন।'

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ' গতবারের মতো এবারও আমরা স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করেছি। এবার কুমিল্লা এবং রাজশাহী দুইটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া আমরা সুষ্ঠুভাবে 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।'
সি ইউনিট: গতকাল শনিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুমিল্লা কেন্দ্রে ৯ হাজার ৯৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৯৯১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন, যা উপস্থিতির হার ৮০ দশমিক ১৬ শতাংশ। অপরদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৮৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৩৪২ জন পরীক্ষায় অংশ নেন, সেখানে উপস্থিতির হার ছিল ৮১ দশমিক ৮৬ শতাংশ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সি ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট উপস্থিতির হার ৮০ দশমিক ৫৪ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ১২ হাজার ৮৩০ জন এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১০ হাজার ৩৩৩জন।