• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচিতি সভা

ষষ্ঠ দিনে এআইএস ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৬, ২০: ৫৯
logo

Photo

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমধর্মী ওরিয়েন্টেশন, একাডেমিক গাইডলাইন, কাউন্সিলিং ও মোটিভেশনভিত্তিক ১০ দিনব্যাপী কর্মসূচির ষষ্ঠ দিনে একাউন্টিং অ্যান্ড ইনফমেশন সিস্টেমস এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

আজ সোমবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে ষষ্ঠ দিনের কর্মসূচির উদ্বোধন হয়।

আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ˆসয়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্যাহ, এআইএস বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রধান মো. এমদাদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. নাহিদা বেগম। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান, এআইএস বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব এবং ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

অনুষ্ঠান মোট পাঁচটি সেশনে অনুষ্ঠিত হয়| এগুলো হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও নিয়মকানুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও ওবিই সম্মত একাডেমিক প্রোগ্রামের কাঠামো, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ˆনতিকতা ও দায়িত্ব, শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস এবং এআই যুগের উপযোগী কর্মসংস্থানযোগ্য ও উদ্ভাবনী গ্র্যাজুয়েট ˆতরির লক্ষ্য ও দিকনির্দেশনা।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, তোমরা অনেক প্রতিযোগিতা করে এই বিশ্ববিদ্যালয়ে আসন দখল করেছো। তোমরা সেরাদের সেরা| তোমাদের এই সেরা হওয়াটা ধরে রাখতে হবে। তোমাদেরকে অভিনন্দন জানাই।

অনুষ্ঠানের সভাপতি আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ˆসয়দুর রহমান বলেন, এই প্রোগ্রামটি হলো একাডেমিক ওরিয়েন্টেশন| আমরা চিন্তা ভাবনা করেছি নতুন ছাত্র-ছাত্রীদেরকে বিশ্ববিদ্যালয় সম্পর্কে, একাডেমিক নিয়মকানুন সম্পর্কে এবং বিশ্ববিদ্যালয় জীবনে তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানানো দরকার| তাই আমাদের এই আয়োজন।

উল্লেখ, গত ৩ মে থেকে ১০ দিনব্যাপী এই একাডেমিক ওরিয়েন্টেশন অনুষ্ঠান শুরু হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

২

ব্রাহ্মণপাড়ায় মাদক ও চুরির ঘটনায় গ্রেপ্তার ২

৩

বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

৪

ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

৫

দেবীদ্বারে শিক্ষক ও শিক্ষার্থী গ্রেপ্তার

সম্পর্কিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

১ ঘণ্টা আগে

৩ ঘণ্টা আগে
বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

৩ ঘণ্টা আগে
ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

৩ ঘণ্টা আগে