• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ফাঁকা আসন পূরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২০: ২৭
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ২০: ৩২
logo

ফাঁকা আসন পূরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২০: ২৭
Photo

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শূন্য আসনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে 'এ', 'বি' ও 'সি' ইউনিটের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চতুর্থ মেধাতালিকার ভর্তি শেষে এখনো ফাঁকা রয়েছে ৭০টি আসন।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষায় চতুর্থ মেধাতালিকার পরবর্তী উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী আগামী ১৯ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, 'এ' ইউনিটে মেধাক্রম ৪৩৩ থেকে ৭০০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকারে অংশ নিতে বলা হয়েছে। 'বি' ইউনিটে মানবিক শাখায় ৪২৪ থেকে ৫৩৫, ব্যবসায় শিক্ষা শাখায় ১০৪ থেকে ১৫৯ এবং বিজ্ঞান শাখায় ১৫০ থেকে ২০৫ পর্যন্ত মেধাক্রমের শিক্ষার্থীদের ডাকা হয়েছে। 'সি' ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখায় ২৮১ থেকে ৪০০, মানবিক শাখায় ২৬ থেকে ৫০ এবং বিজ্ঞান শাখায় ২৯ থেকে ৫০ পর্যন্ত মেধাক্রমের শিক্ষার্থীদের সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে বলা হয়েছে।

সাক্ষাৎকারে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে শূন্য আসন থাকা সাপেক্ষে পরবর্তী মেধাতালিকা প্রকাশ করে ভর্তি সম্পন্ন করা হবে। সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র বা গ্রেডশিট এবং প্রয়োজনীয় অন্যান্য সনদের এক কপি করে ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছে। এছাড়া ভর্তির সময় শিক্ষার্থীদের ভর্তি ফি বাবদ ১৪ হাজার ৮০০ টাকা ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। একই সঙ্গে হল অফিসের উন্নয়ন ফি ও বিভাগের উন্নয়ন ফি প্রদান করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ইউনিট প্রধান ও ডিন অফিসগুলোর সিদ্ধান্ত মোতাবেক ফাঁকা আসন পূরণে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৯ ও ২০ এপ্রিল যারা সাক্ষাৎকারে উপস্থিত থাকবে, তাদের মধ্য থেকে পরবর্তী মেধাতালিকা দেওয়া হবে এবং মেধাক্রম অনুযায়ী বিষয় পাবে।’

উল্লেখ্য, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২০টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩২টি এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ১৭টি আসন ফাঁকা রয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় মজুদকৃত তেল জব্দ, বেশি দামে বিক্রি করায় জরিমানা

২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু আগামীকাল

৩

সাহারীয়ার আক্তার অজিত গুহ মহাবিদ্যালয়ের সভাপতি

৪

কুমিল্লায় ফিলিং স্টেশনকে জরিমানা

৫

সামুকসার দারুল হুদা দাখিল মাদ্রাসা

সম্পর্কিত

কুমিল্লায় মজুদকৃত তেল জব্দ, বেশি দামে বিক্রি করায় জরিমানা

কুমিল্লায় মজুদকৃত তেল জব্দ, বেশি দামে বিক্রি করায় জরিমানা

৪ ঘণ্টা আগে