• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আগামীকাল থেকে ২৩ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৬, ২০: ৪৮
logo

Photo

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামীকাল ২২ মে থেকে ১৩ জুন পর্যন্ত টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ২২ ও ২৩ মে এবং ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় বিশ্ববিদ্যালয়টিতে টানা ২৩ দিনের ছুটি মিলছে। ছুটি শেষে আগামী ১৪ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হবে।

আবাসিক হলের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আগামী ২৪ মে থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত হল বন্ধ থাকবে। ছুটিকালীন সময়ে হলে প্রবেশের ক্ষেত্রে হলগেটে নাম ও হলে থাকার কারণ লিপিবদ্ধ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিজ দায়িত্বে মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করতে হবে।

আবাসিক হল বন্ধের বিষয়ে বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে হল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের পাশাপাশি হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কেউ হলে থাকতে চাইলে তাকে নিজ দায়িত্বে থাকতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আমরা ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে যাচ্ছি। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে বিভিন্ন দপ্তর সীমিত পরিসরে খোলা থাকবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় বন্ধের দিনগুলোতে পরিবহন সেবা বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকে যথারীতি পরিবহন সেবা চালু হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

আগামীকাল থেকে ২৩ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

২

কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সংবাদ সম্মেলন

৩

চৌদ্দগ্রামে পিকআপভর্তি ভারতীয় শাড়ি ও মাদকসহ আটক ৪

৪

দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার যুবলীগ নেতা

৫

জনসমক্ষে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ৩

সম্পর্কিত

কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সংবাদ সম্মেলন

কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সংবাদ সম্মেলন

১ ঘণ্টা আগে