• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাটাতনের নেতৃত্বে হান্নান-সাইদুল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১১: ৩৪
logo

Photo

‎‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের আগামী এক বছরের জন্য ১৪ সদস্য বিশিষ্ট প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হান্নানুল আলম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সাইদুল হাসান। গতকাল রোববার সদ্য বিদায়ী কমিটির সভাপতি মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

‎‎নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাহিত্য সম্পাদক রাশেদুল ইসলাম, প্রচার ও স্যোশাল মিডিয়া সম্পাদক জান্নাতুল ফেরদৌস শিফা, সমাজসেবা সম্পাদক সুমাইয়া তাবাসসুম, সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন আহম্মদ, প্রকাশনা সম্পাদক ইয়াসিন ইবনে ফিরোজ, কোষাধ্যক্ষ নাঈম উদ্দিন, পাঠচক্র পরিচালক আরিফ ইসলাম।

‎‎এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন, সাবের হোসেন, মো. সজল মিয়া, রায়হানুল বারি রাসেল, মমশাদ আলম ও ইমন আহমেদ ইয়ামিন।

‎‎সাধারণ সম্পাদক সাইদুল হাসান বলেন, 'প্রথমে মহান স্রষ্টার প্রতি অফুরন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন' যাদের হাত ধরে যাত্রা শুরু করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। মানুষ, ক্যাম্পাস, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে বুদ্ধিবৃত্তিক কাজের মাধ্যমে পাটাতন সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের এই যাত্রায় সকলের সামগ্রিক সহযোগিতা কাম্য।'

‎‎সভাপতি হান্নানুল আলম বলেন, 'পাটাতন মূলত একটি বুদ্ধিবৃত্তিক সংগঠন। এই সংগঠনের মূল লক্ষ্য হলো : শিক্ষার্থীদের চিন্তা, চেতনা ও মননশীলতাকে কাজে লাগিয়ে সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বিভিন্ন সেক্টরে জাগরণ সৃষ্টি করা এবং সঠিক মূল্যবোধ গড়ে তোলা। গত এক বছর ধরে পাটাতন জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে সেমিনার আয়োজন, গ্রাফিতি কার্যক্রম, সমকালীন সংকট নিয়ে পাঠচক্র, এবং জুলাই স্মরণে স্মৃতি মিনারের নকশা প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ ও চিন্তাশীল কাজ করে আসছে।'

‎‎তিনি আরও বলেন, 'জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এর মধ্যে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল বন্যা। সেই সংকটময় সময়ে পাটাতন বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে নিরলস ও নিরবচ্ছিন্নভাবে কাজ করার মধ্য দিয়ে তার যাত্রা শুরু করে। আমরা বিশ্বাস করি, নতুন বাংলাদেশ বিনির্মাণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে, আর সেই যাত্রায় পাটাতন থাকবে চিন্তা, চেতনা ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরির এক সচেতন সহযাত্রী।'

‎‎উল্লেখ্য, ‘মুক্তবুদ্ধি ও কল্যাণকর কাজের শক্তি ও সাহস যোগাতে’ এই প্রতিপাদ্যে ১৫ সেপ্টেম্বর ২০২৫ সালে প্রথম আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে বুদ্ধিবৃত্তিক সংগঠন 'পাটাতন'। শিক্ষার্থীদের মধ্যে চিন্তার বিপ্লব ঘটানোর মাধ্যমে একজন সুবিবেচক ও সচেতন নাগরিক গড়াই এই সংগঠনের মুল উদ্দেশ্য।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

২০ বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

২

মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

৩

কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক কর্মকর্তা আবদুল খালেকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

৪

বার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

৫

এক বছরে গবেষণায় ৫ ধাপ পিছিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সম্পর্কিত

২০ বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

২০ বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

২ ঘণ্টা আগে
মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২০ ঘণ্টা আগে

১ দিন আগে
বার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

১ দিন আগে