বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় ১১৫ নম্বর কক্ষে স্থানান্তর করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় নতুন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, সাংবাদিকতায় ইতিবাচক বা নেতিবাচক বলে আলাদা কিছু নেই, যেটা সত্য সেটাই প্রকাশ করতে হবে। তবে ক্যাম্পাস সাংবাদিকতার ক্ষেত্রে সাংবাদিকতার পাশাপাশি নিজের শিক্ষার্থী পরিচয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতার কথা সবার মাথায় রাখা উচিত।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, দেশ ও সমাজের কল্যাণে সবসময় সত্য প্রকাশ করাই সাংবাদিকের কাজ। অনেক সময় দৃশ্যমান বিষয় সবটুকু সত্য থাকে না, আবার আড়ালের বিষয় মানেই মিথ্যা নয়। সাংবাদিকদের নিজস্ব বিবেক ও বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রকৃত সত্য খুঁজে বের করতে হবে। তাহলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় থাকবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, সাংবাদিকতা এমন একটি পেশা যেখানে অন্যায়কারীর সাথে সাংবাদিকদের এক ধরনের সংঘাত অনিবার্য, আর নিপীড়িত মানুষেরা হয়ে ওঠে সাংবাদিকদের পরম বন্ধু। সাংবাদিকদের সবসময় দল-মতের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, আমাদের সংগঠনগুলোর সরঞ্জাম ও জায়গার সংকট রয়েছে। তবে এই সংকট আগামী এক-দুই বছর পর আর থাকবে না। নতুন ক্যাম্পাসের টিএসসিতে দুটি ফ্লোর বরাদ্দ দেওয়ার হয়েছে শুধু সংগঠনগুলোর জন্য।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বার্তাবাজারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আব্দুল্লাহ বলেন, সর্বদা সত্যের সন্ধানে স্লোগানকে ধারণ করে ২০১৮ সারে ৪ এপ্রিল যাত্রা শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রেস ক্লাব বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি এবং পজিটিভ ব্র্যান্ডিংয়ের কাজ করে আসছে। তবে আমাদের পর্যাপ্ত সরঞ্জাম ও লজিস্টিক সাপোর্টের অভাব রয়েছে। আমরা বিশ্ব দরবারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে আসছি এবং আমাদের এই ধারা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ১০১ নম্বর কক্ষে তাদের কার্যক্রম পরিচালনা করত।