কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম উপাচার্য হলেন সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার সহযোদ্ধা এম এম শরীফুল করীম

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন ইরেজি বিভাগের অধ্যাপক ড.এম এম শরীফুল করীম। তিনি এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক। তিনি উপাচার্য হবেন এটা প্রত্যাশিতই ছিল।

আজ বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

তিনি বিশ্ববিদ্যালয়ের নবম উপাচার্য।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক উপাচার্য হলেন।

শরীফুল করীম অত্যন্ত সজ্জন, বিনয়ী, মেধাবী ও সাংগঠনিকভাবে দক্ষ ব্যক্তি। তিনি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাবের কেন্দ্রীয় সহসভাপতি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাবনাময় বাংলাদেশের অন্যতম সহযোদ্ধা তিনি।

এম এম শরীফুল করীম বলেন, সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলব। আলহামদুলিল্লাহ।

এদিকে প্রশাসনিক ভবনে বিকেলে এ উপলক্ষে এক শোকরিয়া সভা হয়।

এতে প্রত্যাশিত ব্যক্তিকে উপাচার্য করায় প্রধানমন্ত্রী তারেক রহমান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও ইউট্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এতে বক্তব্য রাখেন অধ্যাপক জাকির ছায়াদউল্লাহ, মোহাম্মদ আমজাদ হোসেন, মো বেলাল উদ্দিন। এ সময় ইউট্যাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিন উদ্দিন ও শিক্ষক সমিতির সদস্য সচিব মো জুলহাস উদ্দিন উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত