• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ২০: ৪০
logo

পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ২০: ৪০
Photo

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আজই তাঁরা যোগদান করেছেন।

অফিস আদেশে বলা হয়, সিন্ডিকেটের ১০৯তম ও ১১০তম সভার সিদ্ধান্তের আলোকে ডিন নিয়োগ সংক্রান্ত গঠিত কমিটির প্রতিবেদন এবং আইন উপদেষ্টার পরামর্শের বিবেচনায় উপাচার্য পাঁচ শিক্ষককে ডিন হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

নিয়োগপ্রাপ্ত পাঁচ জন ডিন হলেন- বিজ্ঞান অনুষদে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার, কলা ও মানবিক অনুষদে বাংলা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী, সামাজিক বিজ্ঞান অনুষদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, প্রকৌশল অনুষদে সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছান এবং ব্যবসায় শিক্ষা অনুষদে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হক।

এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, ভিসি স্যারের নির্দেশে পাঁচটি অনুষদে ডিন নিয়োগ দেওয়া হয়েছে। ডিন নিয়োগে বিভাগ রোটেশনকে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে পূর্বে বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান অনুষদে ডিন নিয়োগে যে ব্যত্যয় ঘটেছে, সেটা কাটিয়ে উঠার জন্য সেই বিভাগগুলো থেকে ডিন দেওয়া হয়েছে। বিভাগ রোটেশনকে প্রাধান্য দিয়েই সামনেও ডিন নিয়োগ দেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল থেকে তাঁরা পরবর্তী দুই বছরের জন্য নিজ নিজ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন। ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ প্রতিষ্ঠার প্রায় ১৩ বছর পর ওই বিভাগ থেকে প্রথমবারের মতো ডিন নিয়োগ হলো।

এর আগে বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী নীতিমালা লঙ্ঘন করে ডিন নিয়োগ দিয়েছিলেন। বিতর্কিত ওই ডিন নিয়োগ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এসে নিয়ম মোতাবেক ডিন নিয়োগ দেন। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের নতুন ডিন নিয়োগকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত

২

বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসের চাকা বিস্ফোরণ

৩

তিতাসে চাল ও শিক্ষাসামগ্রী বিতরণ

৪

ব্রাহ্মণপাড়ায় বোনের বাসায় কিশোরের ঝুলন্ত মরদেহ

৫

পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ

সম্পর্কিত

কুমিল্লায় ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত

কুমিল্লায় ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত

২ ঘণ্টা আগে