• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের কর্মবিরতি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ৫১
logo

Photo

নবম পে-স্কেল বাস্তবায়নে বৈষম্য ও প্রহসনের প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১১ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীরা। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে এ কর্মসূচি পালিত হয়।

আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মবিরতি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম। তিনি বলেন, “সর্বশেষ ২০১৫ সালে যে পে-স্কেল দেওয়া হয়েছিল, তাতে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা চরম বৈষম্যের শিকার হয়েছেন। ২০ থেকে ১৯ গ্রেডে বেতনের পার্থক্য মাত্র ২৭০ থেকে ৫০০ টাকা হলেও ১১তম থেকে নবম বা দশম গ্রেডে এই ব্যবধান ৪ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত।”

তিনি আরও বলেন, “নবম পে কমিশন গত ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে, কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। পে-স্কেলের স্বপ্ন দেখিয়েছেন আপনি, কমিশনও গঠন করেছেন আপনি। তাই নবম পে-স্কেল বাস্তবায়নের দায়িত্বও আপনাকেই নিতে হবে। আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে গেজেট প্রকাশ না হলে সারাদেশের কর্মচারীরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”

বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির সাবেক সহ-সভাপতি এ কে এম কামরুল হাসান বলেন, “বাংলাদেশের একজন কর্মচারী শখ করে এক কেজি গরুর মাংস কিনে খেতে পারেন না। সংসার চালাতেই হিমশিম খেতে হয়। আমরা বিশ্বাস করি, প্রধান উপদেষ্টা দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়ন করবেন।”

আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, “আমাদের বেতন মাসের ১০ দিন পার না হতেই শেষ হয়ে যায়। বাকি দিনগুলো ঋণ করে চলতে হয়। একজন রিকশাচালক প্রতিদিন ১ হাজার থেকে ১৫শ টাকা আয় করলেও আমরা সরকারি চাকরি করেও সেই পরিমাণ আয় করতে পারি না। বাজারদর ঊর্ধ্বগতির কারণে জীবনযাপন দিন দিন কঠিন হয়ে উঠছে।”

চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম বলেন, “নবম পে-স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আমাদের কর্মবিরতি কর্মসূচি চলমান থাকবে।”

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফারণে নিহত পাঁচজনকে বরুড়ায় দাফন

২

থানা-পুলিশকে ম্যানেজ করে গোমতীর মাটি কাটা হচ্ছে: হাসনাত

৩

বিজয়পুর বাজারে অভিযানে ৩১ হাজার টাকা জরিমানা

৪

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মধ্যরাতে এমপি হাসনাত আব্দুল্লাহ

৫

বুড়িচংয়ে মাটিকাটার তিনটি ট্রাক জব্দ ও জরিমানা

সম্পর্কিত

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফারণে নিহত পাঁচজনকে বরুড়ায় দাফন

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফারণে নিহত পাঁচজনকে বরুড়ায় দাফন

১ দিন আগে