কুমিল্লা বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক

বছর পার না হতেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। গত বছরের ৩ মার্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈধ নিয়োগকৃত রেজিস্ট্রারকে সরিয়ে অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে ওই পদে অতিরিক্ত দায়িত্ব দেয়। আনোয়ার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অব্যাহতি চেয়ে উপাচার্যের কাছে আবেদন করেন।
জানতে চাইলে অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন,‘ আমি অব্যাহতি চেয়ে উপাচার্যের কাছে আবেদন করেছি। বিজ্ঞান অনুষদে আমার ডিন হওয়ার কথা রয়েছে। ওই কারণে অব্যাহতি চেয়েছি। আমি এই দায়িত্ব এনজয় করছি না। শ্রেণিকক্ষে ও বিভাগের দায়িত্বে স্বাচ্ছন্দবোধ করছি।’
গত বছরের ৩ মাচ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমানের সই করা অফিস আদেশে বলা আছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারের বিরুদ্ধে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ থাকায় তাঁকে চাকরি থেকে বাধ্যতামূলক ছুটি প্রদানের আদেশ জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গণিতবিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন কে রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হল।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৫ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক পদে যোগদান করেন মোহাম্মদ আনোয়ার হোসেন।