নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা ও বিরাজমান সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। কারণ ধানের শীষের দল ছাড়া কেউ জনগণের স্বার্থরক্ষায় কাজ করেনি।
বিএনপি যখনই ক্ষমতায় থাকে- দেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা, কৃষি, শিক্ষা,স্বাস্থ্য,বিদ্যুৎসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে, নিরাপদে থাকে। অতীতে ধানের শীষে ভোট দিয়ে মানুষ ঠকেনি, বরং জিতেছে। আগামীতেও জিতবে।
তিনি গতকাল মঙ্গলবার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের নৈয়ার উত্তর বাজার বালুর মাঠে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এইসব কথা বলেন।
ড. মোশাররফ বলেন, ফ্যাসিস্ট সরকার লুটপাট করে দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে পালিয়ে গেছে। এই লন্ডভন্ড ধ্বংসযজ্ঞ অবস্থা থেকে দেশকে টেনে তুলতে হলে যোগ্য ও সৎ নেতৃত্ব প্রয়োজন। জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার দ্রুত গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠাসহ সকল সমস্যার সমাধান করতে সক্ষম হবে।
তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিস্ট হাসিনা এখন বিদেশে বসে কলকাঠি নাড়ছে। ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু ভোটে দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় আসীন হলে সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।
উঠোন বৈঠকে প্রধান বক্তা ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আউয়ালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ প্রমুখ।