• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দাউদকান্দি

কৃষকদের বায়ো পেস্টিসাইডে উদ্বুদ্ধ করতে কর্মশালা

দাউদকান্দি প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৬, ২১: ০০
logo

Photo

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহারের ওপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর বাজারের সুফি কিচেন এন্ড রেস্টুরেন্ট মিলনায়তনে আজ রোববার ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়ো পেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব, এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়। আলোচকেরা বলেন, বায়ো পেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা রক্ষা করা সম্ভব হয়, ফসলের গুণগত মান উন্নত হয় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মো. মনিরুজ্জামান খান, দাউদকান্দি টেরিটোরির সেলস অফিসার মো. মহিবুল ইসলাম সম্রাট এবং স্থানীয় ডিলার মো. মজিবর রহমান।

দিনব্যাপী কর্মশালায় দাউদকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৫২ জন মডেল কৃষক ও খুচরা বিক্রেতা অংশ নেন। এতে অংশগ্রহণকারীরা বায়ো পেস্টিসাইড ব্যবহারের প্রয়োগ পদ্ধতি, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং এর কার্যকারিতা সম্পর্কে ধারণা লাভ করেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বায়ো পেস্টিসাইডের বিভিন্ন পণ্য বিনা মূল্যে বিতরণ করা হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকেরা পরিবেশবান্ধব কৃষিচর্চায় আরও উৎসাহিত হবেন এবং নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

২

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

৩

চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

৪

নিজ ক্যাম্পাসেই গায়ে হলুদ করে বিয়ে করছেন দুই শিক্ষার্থী

৫

বাঁশবোঝাই ভ্যান ও সিএনজির সংঘর্ষ, নিহত ১

সম্পর্কিত

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

৭ ঘণ্টা আগে