দাউদকান্দিতে পৃথক ঘটনায় ৫ জন গ্রেপ্তার

দাউদকান্দি প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত তিন চোর ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এহসানুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আউটবাগ, ভেলানগরের মো. ফারুক, পেন্নাই সওদাগর বাড়ির মো. ইয়াছিন আরাফাত, সরকারপুর গ্রামের বোরহান খাঁন। তারা সবাই দাউদকান্দি উপজেলার বাসিন্দা।

অন্যদিকে, সোমবার রাত ১০টার দিকে গৌরীপুর বাজারের ফার্নিচার পট্টির মরিচা গলির ছত্তর মিয়া মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- তিতাস উপজেলার জিয়ারকান্দিও দেলোয়ার হোসেন (২৮), দাউদকান্দির হাড়িয়ালা গ্রামের সুমন (৩৭)।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. বারী জানান, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত সকল আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত