ইউএনও ফেরদৌস আরাকে দাফন করা হলো স্বামীর বাড়িতে

নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি
Thumbnail image

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরার জানাজা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বাদ আসর কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের খানেবাড়ি গামের তার স্বামীর বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে ঢাকা ডেমরা তার বাবার বাড়িতে শেখদী কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় বাদ জোহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। নিহত ফেরদৌস আরা ব্যক্তিগত জীবনে এক কন্যাসন্তানের জননী।

তাঁর স্বামী মো. শাহ জাহান মাস্টার দাউদকান্দি উপজেলার চক্রতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

নিহতের স্বামী মো. শাহ জাহান মাস্টার বলেন, মাইগ্রেনের ব্যথা নিয়ে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল ৭টায় বেইন স্ট্রোক করে তিনি হাসপাতালেই মারা যান। তিনি দেশবাসীর কাছে তার স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন।

ফেরদৌস আরার মৃত্যুতে ব্রাহ্মণবাড়ির জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তার জাহান, কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারসহ দুই জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।

ফেরদৌস আরা ২০২৫ সালের ৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে যোগদান করেন। এরআগে সহকারী কমিশনার হিসেবে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন। তার আগে তিনি বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারে কর্মকর্তা ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত