ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবিরের উদ্যোগে নতুন ভ্যান পেলেন বাক প্রতিবন্ধী ভ্যানচালক সালাউদ্দিন

দাউদকান্দি প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দাউদকান্দি উপজেলার সল্প পেন্নাই গ্রামের বাক প্রতিবন্ধী ভ্যানচালক মো. সালাউদ্দিনের জীবিকার একমাত্র অবলম্বন ছিল একটি ভ্যান। কিন্তু প্রায় এক মাস আগে ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় তিনি পরিবার চালানোতে চরম সমস্যায় পড়েন। পাঁচ সন্তানের জনক সালাউদ্দিন তখন দিশেহারা হয়ে পড়েছিলেন।

এ সংকট মুহূর্তে পাশে দাঁড়ান কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবির। তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে সালাউদ্দিনকে নতুন একটি ভ্যান উপহার দেওয়া হয়।

আজ মঙ্গলবার দাউদকান্দির গৌরীপুরে বিএনপির কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে ভ্যানটি হস্তান্তর করেন আসিফ কবির।

নতুন ভ্যান পেয়ে আবেগাপ্লুত সালাউদ্দিন বলেন, “ভ্যান চুরি হওয়ার পর আমি খুবই অসহায় হয়ে পড়েছিলাম। আবার কাজ শুরু করার সুযোগ পেয়ে আমি ভীষণ খুশি ও কৃতজ্ঞ।“

স্থানীয়রা মন্তব্য করেন, সমাজে এ ধরনের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সামর্থ্যবানরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, অনেক দরিদ্র পরিবার নতুন করে বাঁচার আশা পাবে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ুএ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং অন্যদেরও অনুপ্রাণিত করে।”

গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল আহম্মেদ চৌধুরী বলেন, “আসিফ কবির রাজনীতির পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও সক্রিয়। তাঁর উদ্যোগ অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।”

আসিফ কবির বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার জন্য সৌভাগ্যের। মানুষের জন্য কিছু করতে পারলেই আমি সবচেয়ে বেশি তৃপ্তি অনুভব করি।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত