• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দাউদকান্দি

দাউদকান্দিতে এনসিপির শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ২২: ২০
logo

Photo

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। কুমিল্লা উত্তর জেলা যুবশক্তির সভাপতি মাজারুল ইসলাম হানিফের নেতৃত্বে গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলার শহীদনগর এম এ জলিল উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তাঁরা দলটিতে যোগ দেন।

সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন ছিল। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসনে (দাউদকান্দি ও মেঘনা) দলের প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপিতে যোগদান করা কুমিল্লা উত্তর জেলা যুবশক্তির সভাপতি মাজারুল ইসলাম বলেন, ‘দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও বিএনপির ঘোষিত কর্মসূচিতে আস্থা রেখে আমরা দলটিতে যোগদান করেছি। আশা করছি, বিএনপির নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।’

দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ কে এম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার প্রমুখ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

৭০ বছর ধরে অবহেলায় মোহনপুর-তালতলা সড়ক

২

জলাবদ্ধতার কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষাকেন্দ্র স্থানান্তর

৩

করোনার পর এবার জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের পাশে বিবেকের টিপু

৪

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আট সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

৫

কুমিল্লায় ‘জোড়া শালিক সাহিত্য আড্ডা’র শততম পর্ব

সম্পর্কিত

৭০ বছর ধরে অবহেলায় মোহনপুর-তালতলা সড়ক

৭০ বছর ধরে অবহেলায় মোহনপুর-তালতলা সড়ক

১ ঘণ্টা আগে
জলাবদ্ধতার কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষাকেন্দ্র স্থানান্তর

জলাবদ্ধতার কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষাকেন্দ্র স্থানান্তর

১৭ ঘণ্টা আগে
করোনার পর এবার জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের পাশে বিবেকের টিপু

করোনার পর এবার জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের পাশে বিবেকের টিপু

১৮ ঘণ্টা আগে

১ দিন আগে