• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দাউদকান্দি

দেশ ও জনগণের স্বার্থরক্ষায় খালেদা জিয়া ছিলেন অতন্ত্র প্রহরী: ড. মোশাররফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৫: ১১
logo

Photo

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার আপসহীন দৃঢ় অবস্থান তাঁকে জাতীয় এবং বিশ্বরাজনীতিতে গভীর শ্রদ্ধা ও উচ্চাসনে বসিয়েছে। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিল অসাধারণ। তিনি জাতিকে স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন বাস্তবায়ন করেছেন। দেশ ও জনগণের স্বার্থরক্ষায় তিনি ছিলেন অতন্ত্র প্রহরী ও সর্বদা আপসহীন।

ড. মোশাররফ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি জনগণের সমর্থন নিয়ে তাঁর স্বপ্ন 'নতুন প্ল্যানে' আগামী দিনে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবেন।

ড. মোশাররফ গতকাল মঙ্গলবার বিকেলে দাউদকান্দি উপজেলার শহীদনগর এম.এ জলিল উচ্চবিদ্যালয় মাঠে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় এইসব কথা বলেন।

দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ লতিফ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন। উপস্থিত ছিলেন, বিএনপির প্রবীণ নেতা একেএম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, সাইফুল আলম ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, দাউদকান্দি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, সদস্য সচিব কাউসার আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি শাহাবুদ্দিন ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার প্রমুখ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

৭০ বছর ধরে অবহেলায় মোহনপুর-তালতলা সড়ক

২

জলাবদ্ধতার কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষাকেন্দ্র স্থানান্তর

৩

করোনার পর এবার জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের পাশে বিবেকের টিপু

৪

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আট সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

৫

কুমিল্লায় ‘জোড়া শালিক সাহিত্য আড্ডা’র শততম পর্ব

সম্পর্কিত

৭০ বছর ধরে অবহেলায় মোহনপুর-তালতলা সড়ক

৭০ বছর ধরে অবহেলায় মোহনপুর-তালতলা সড়ক

১ ঘণ্টা আগে
জলাবদ্ধতার কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষাকেন্দ্র স্থানান্তর

জলাবদ্ধতার কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষাকেন্দ্র স্থানান্তর

১৭ ঘণ্টা আগে
করোনার পর এবার জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের পাশে বিবেকের টিপু

করোনার পর এবার জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের পাশে বিবেকের টিপু

১৮ ঘণ্টা আগে

১ দিন আগে