দাউদকান্দিতে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

দাউদকান্দি প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নবনির্মিত সৈয়দখাঁকান্দি দক্ষিণ কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্লিনিকটি আনুষ্ঠানিকভাবে স্থানীয় জনগণের জন্য উন্মুক্ত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ক্লিনিকটির উদ্বোধন ঘোষণা করেন কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, রোগ নিয়ন্ত্রণ শাখার মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আক্তার হোসেন তালুকদার, কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ফিরোজ আল-মামুন, মো. বিল্লাল হোসেন তালুকদার এবং মো. শফিকুল ইসলাম মানিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাতা সদস্য এ.এন.এম. আব্দুল ওয়াহেদ ফারুকী এবং সঞ্চালনা করেন দাতা সদস্য এম. শাখাওয়াত হোসেন প্রধান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত