দাউদকান্দি প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। এ ছাড়া দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারী চেয়ারম্যান ও সাংবাদিকেরা এলাকায় মাদক বিস্তার, আইনশৃঙ্খলার অবনতি, কিশোর গ্যাংয়ের তৎপরতা, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসব বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, সমাজে স্থিতিশীলতা বজায় রাখতে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি ও চুরির মতো অপরাধের বিরুদ্ধে সমন্বিত উদ্যোগ জরুরি। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে হবে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে, তাহলেই অপরাধ কমিয়ে আনা সম্ভব। তিনি অপরাধ দমনে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি জোরদার এবং দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও নাছরীন আক্তার সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয় হয়ে কাজ করার আহবান জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।
সভায় দাউদকান্দি মডেল থানার ওসি এম এ বারী বলেন, তিনি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন এবং এখন থেকে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জোরালোভাবে কাজ করবেন। তিনি জানান, অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে থাকবে এবং এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, দাউদকান্দির গৌরীপুর হাইওয়ে সড়কের পাশের দোকানপাট রাত ১০টার পর খোলা রাখা যাবে না। এ ছাড়া সড়কে চলাচলকারী সিএনজি অটোরিকশায় ও অটোরিকশায় শৃঙ্খলা নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হবে; নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন সুপারিশ গৃহীত হয় এবং দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।