দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

দাউদকান্দি প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ফার্নিচার পট্টি এলাকায় এ অভিযান চালানো করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ফার্নিচার পট্টির একটি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. রিফাত (২০) ও মো. হাবিব (১৮)-কে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত রিফাত চান্দিনা উপজেলার অম্বরপুর এলাকার হানিফ মিয়ার ছেলে। বর্তমানে তিনি গৌরীপুর ইউনিয়নের সরকারপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। অন্যদিকে হাবিব দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের লখাইতলী এলাকার মৃত সাদেকের ছেলে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম জানান, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিছুজ্জামান, পিপিএম এবং সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়সাল তানভীরের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত