সড়ক সংস্কারের দাবিতে দাউদকান্দির গৌরিপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

সড়ক সংস্কারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করার চেষ্টা করেছেন পরিবহন শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরিবহন শ্রমিকের অন্তত ১০ মিনিট ঢাকা-চট্রগ্রাম লাইফ লাইন আটকে রাখেন। এ সময়ে যানজটের সৃষ্টি হয়। একের পর এক গাড়ি আটকা পড়ে।

পুলিশ জানায়, মতলব-গৌরিপুর সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করার চেষ্টা করেন পরিবহন শ্রমিকরা। খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারী শ্রমিকদের সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর অবরোধের চেষ্টাকারী শ্রমিকরা মহাসড়ক ত্যাগ করেন।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ঈদে হাজার হাজার মানুষ ঘরে ফিরছে, এই মুহূর্তে এসে মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করার মানে হয় না। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি। মহাসড়ক দিয়ে নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত