• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দাউদকান্দি

দাউদকান্দিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দাউদকান্দি প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৬, ২০: ০৮
logo

Photo

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদে আজ বুধবার বিকেলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি মাদক, কিশোর গ্যাং, চুরি, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভ‚মিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি অপরাধ দমনে সামাজিক সচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে সম্পৃক্ত করা এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম।

এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

২

চোরাই পণ্যের ভিডিও ধারণ করায় ২ সাংবাদিকদের ওপর হামলা

৩

কুমিল্লায় খামার উন্নয়নে ব্র্যাকের প্রশিক্ষণ কর্মশালা

৪

চৌদ্দগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

৫

চান্দিনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

সম্পর্কিত

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

৮ ঘণ্টা আগে