দাউদকান্দি প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে যান চলাচল নির্বিঘ্ন রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ হাইওয়ে পুলিশ। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার।
অভিযান চলাকালে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয় এবং থ্রি-হুইলারসহ অবৈধ যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঈদকে সামনে রেখে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। এ পরিস্থিতিতে দুর্ঘটনা ও যানজটের ঝুঁকি কমাতে নিয়মিত তদারকি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
এ সময় নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, জনগণের সচেতনতা ছাড়া শুধু আইন প্রয়োগ করে দীর্ঘ সময় সড়কের শৃঙ্খলা বজায় রাখা কঠিন। নিরাপদ সড়ক নিশ্চিত করতে নিসচার পক্ষ থেকে সব সময় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।
বাসচালক আব্দুল কাদিরসহ একাধিক চালক ও যাত্রী বলেন, মহাসড়ক দখলমুক্ত ও পরিষ্কার থাকলে যান চলাচল অনেক সহজ ও নিরাপদ হয়। এতে চালক ও যাত্রী-উভয়ের ভোগান্তি কমে।
হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদকে সামনে রেখে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ যান চলাচল, সড়ক দখল এবং ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। পাশাপাশি নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে পরিবহন মালিক, চালক ও যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে পুলিশ।