দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালকসহ দুইজন নিহত

সাইফুল ইসলাম, দাউদকান্দি
Thumbnail image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোর বেলায় উপজেলার মালিখিল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাইক্রোবাসচালক মো. শাহীন (৪০)। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চারিপাড়া গ্রামের নায়েব আলীর ছেলে। অপরজন মো. ইব্রাহিম খলিল (১৪)। একই উপজেলার উত্তর চান্দলা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাস মালিখিল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় চালকসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাইক্রোবাসচালক শাহীন ও যাত্রী ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। আহত আরও দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন ও নিহতদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত