দাউদকান্দিতে আলু উৎপাদন বিষয়ক কৃষি কর্মশালা

দাউদকান্দি প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দাউদকান্দিতে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে আলুর অধিক ফলন নিশ্চিত করতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে দশটা থেকে গৌরিপুর বাজারের সুফি কিচেন রেস্টুরেন্টে এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ।

কর্মশালায় ‘আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে আলুর অধিক ফলন নিশ্চিতকরণ’ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়ো পেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব, এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষজ্ঞরা বলেন, বায়ো পেস্টিসাইড ব্যবহারে মাটির উর্বরতা বজায় থাকে, ফসলের গুণগত মান উন্নত হয় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি কমে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা কৃষি অফিসার নিগার সুলতানা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মো. আরিফিন হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. খোরশেদ আলম এবং এসএসএও জাকিয়া সুলতানা।

এছাড়া কর্মশালায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের প্রোডাক্ট ম্যানেজার মো. জহিরুল ইসলাম, ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর জিয়া উদ্দিন আহম্মদ, রিজিওনাল সেলস ম্যানেজার মো. মনিরুজ্জামান খান, দাউদকান্দি উপজেলার টেরিটোরি সেলস অফিসার মো. মহিবুল ইসলাম সম্রাট, পিডিএস অফিসার বাসুদেব মন্ডল এবং দাউদকান্দি উপজেলার ডিলার মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ কর্মশালায় দাউদকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৬২ জন মডেল কৃষক ও রিটেইলার অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বায়ো পেস্টিসাইড ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা, প্রয়োগ পদ্ধতি এবং মাঠপর্যায়ে এর কার্যকারিতা সম্পর্কে ধারণা লাভ করেন।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকেরা পরিবেশবান্ধব কৃষি চর্চায় আরও আগ্রহী হবেন। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে এর উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়বে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে দেশের কৃষি খাত গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত