দাউদকান্দিতে ভুট্টাখেতে শিশুকে নির্যাতন ও স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

দাউদকান্দি প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর হাসানপুর গ্রামে ৮ বছর বয়সী এক শিশুকে ভুট্টাখেতে নিয়ে নির্যাতন ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার ঘটনায় মো. মেহেদী হাসান নামের এক ব্যক্তিকে আটক করেছে। ওই ব্যক্তি শিশুটির আপন জেঠাতো ভাই।

জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে দাউদকান্দি উপজেলার ঢাকারগাঁও গ্রাম থেকে মেহেদীকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। আজ বুধবার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর তাকে কুমিল্লার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে শিশুটিকে কৌশলে বাড়ির পাশের একটি ভুট্টাখেতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বেধড়ক মারধর ও শারীরিক নির্যাতন করা হয়। একপর্যায়ে তার কানের দুল ও গলার স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে গৌরীপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক।

ভুক্তভোগীর বাবা বলেন, আমার মেয়ের ওপর যে নির্যাতন করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত