• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দাউদকান্দি

ডেঙ্গু প্রতিরোধে দাউদকান্দি পৌরসভার উদ্যোগে র‌্যালি

দাউদকান্দি প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ২০: ১৬
logo

Photo

কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র‌্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা পৌনে ১১টা থেকে পৌরসভা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে দাউদকান্দি পৌরসভা।

‘মশার বিস্তার রোধ করি, ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি’-এই প্রতিপাদ্যে কর্মসূচির শুরুতে একটি গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান।

পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম সাংবাদিকদের উদ্দেশে বলেন, গত বছর দাউদকান্দি ডেঙ্গুর হটস্পট ছিল। আমরা চাই না চলতি বছরও ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাক। এ জন্য কোথাও পানি জমে থাকার প্রমাণ পেলে প্রয়োজনে জরিমানার আওতায় আনা হবে। তিনি বাসাবাড়ির ছাদ বা আশপাশে কোথাও পানি জমে থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে সকলের প্রতি আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাছরীন আক্তার বলেন, ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার বিকল্প নেই। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভ‚মিকা পালনের মাধ্যমে মশার বংশবিস্তার রোধে এগিয়ে আসতে হবে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়া। তিনি বাড়ির ছাদ, ফুলের টব, পানির ট্যাংক ও পরিত্যক্ত পাত্র নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, স্থানীয় সচেতন মহল এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক র‌্যালি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ রিফাত পার্কে গিয়ে শেষ হয়। পরে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়Ñজমে থাকা পানি অপসারণ, মশার কামড় থেকে বাঁচতে মশারি ব্যবহার, এবং বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখা। সংশ্লিষ্টরা সম্মিলিত উদ্যোগে ডেঙ্গুমুক্ত দাউদকান্দি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

২

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

৩

চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

৪

নিজ ক্যাম্পাসেই গায়ে হলুদ করে বিয়ে করছেন দুই শিক্ষার্থী

৫

বাঁশবোঝাই ভ্যান ও সিএনজির সংঘর্ষ, নিহত ১

সম্পর্কিত

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

৭ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

৭ ঘণ্টা আগে
চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

৮ ঘণ্টা আগে