আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার পর নির্বাচনী মাঠে জাপার আহসান

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

আপিলে প্রার্থীতা ফিরে পাওয়ার পর কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে নির্বাচনী মাঠে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ মো. ইফতেকার আহসান হাসান। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা এলাকায়। হাসান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ১৯৯৬ সালে উচ্চমাধ্যমিকে মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছিলেন। তিনি ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

জাতীয় পার্টির প্রার্থী বলেন, দাউদকান্দি ও মেঘনা উপজেলা অবহেলিত। এই উপজেলার উন্নয়নের জন্য লাঙ্গল প্রতীকে ভোট চাই। ছাত্রজীবন থেকে কুমিল্লা উত্তর জেলায় তথা বৃহত্তর দাউদকান্দিতে জাতীয় পার্টিকে ঢেলে সাজাতে কাজ করি। এখন সময় এসেছে এলাকার উন্নয়নের। আমার বিশ্বাস কুমিল্লা-১ আসনের ভোটাররা এবার লাঙ্গল প্রতীককে বেছে নেবেন।

জানতে চাইলে সৈয়দ মো. ইফতেকার আহসান হাসান বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও বর্তমানে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯০ পরবর্তী ছাত্র সমাজ নিষিদ্ধ হওয়ার পর ২০১৭ সালে মধুর ক্যান্টিনে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন পালন করি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ৬৪ জেলায় আমার নেতৃত্বে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন এবং গতিশীল করি। কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক থাকা কালে সব উপজেলায় সম্মেলন করে জিএম কাদেরের উপস্থিতিতে জেলা সম্মেলন সম্পন্ন করি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত