আমার শহর ডেস্ক

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন। প্রথম নির্বাচনী সভাটি গতকাল শুক্রবার গোয়ালমারী ইউনিয়নের জুরানপুরে আওয়ামী লীগের সাবেক এমপি সুবিদ আলী ভূঁইয়ার বাড়ির সামনের মাঠে হয়।
পথসভায় ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জাতির যে কোনো ক্রান্তিলগ্নে কাণ্ডারি হয়ে একমাত্র বিএনপিই জনগণের পাশে ছিল, বর্তমানে আছে এবং আগামীতেও থাকবে। বিএনপি এই দেশের সবচেয়ে জনপ্রিয় দল, তা সময়ের পরীক্ষায় আজ উত্তীর্ণ। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শ এবং স্বপ্নকে ধারণ করে তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। এ জন্য সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
একই দিন দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ও পদুয়া ইউনিয়নের জুরানপুর, মিনারদিয়া ভাংতিরপার, দৌলতেরকান্দি, কালাইরকান্দি ও মোল্লাকান্দিতে দিনভর গণসংযোগ করেন। এসব পথসভায় ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, অর্থনীতি ও আইনশৃঙ্খলাসহ দেশের সার্বিক উন্নয়নে বিএনপি ও ধানের শীষের বিকল্প নেই।
এসব পথসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন– বিএনপি নেতা সাইফুল আলম ভূঁইয়া, এম এ লতিফ ভূঁইয়া, আহাম্মদ হোসেন তালুকদার, হেলাল ইসহাক, কামাল হোসেন, মামুন হোসেন ভূঁইয়া, রোমান খন্দকার, রেহানউদ্দিন মুন্সি, মিজানুর রহমান, আওলাদ হোসেন ও রেজাউল করিম প্রমুখ।