দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটির অন্তত ৭ জন যাত্রী আহত হয়েছেন।

নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার বাহাদুরখোলা এলাকার অটোরিকশাচালক ফারুক হোসেন (৩৮) ও চুয়াডাঙ্গা জেলার সুরুজগঞ্জ বোয়ালিয়া এলাকার বাসযাত্রী মিজানুর রহমান (৪৯)।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, ইকোনো পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় এবং পরে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। পুলিশ ইতোমধ্যে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত