দাউদকান্দিতে বাপার কমিটি গঠন ও সেমিনার

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার দাউদকান্দি উপজেলা কমিটি গঠন উপলক্ষে সমকালীন পরিবেশ ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা গতকাল শনিবার দুপুরে গৌরীপুরে উইসডম এম্পায়ার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কুমিল্লা শাখার সহসভাপতি, জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন এআইপি মতিন সৈকত। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাপা কুমিল্লা জেলা কমিটির সভাপতি বদরুল হুদা জেনু।

তিনি বলেন, দ্বিমত যেন দ্বিখণ্ডিত না হয়। সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সহযোগিতা আন্তরিকতা নিয়ে পরিবেশ আন্দোলনকে গতিশীল করতে হবে। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে জনগণকে উদ্বুদ্ধ করে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাপার উপদেষ্টা অধ্যক্ষ মো. সফিকুর রহমান, বাপার সম্পাদক অধ্যক্ষ মো. হুমায়ুন কবির মাসউদ, যুগ্ম সম্পাদক শাহজাদা এমরান, নির্বাহী সদস্য তানভীর আহমেদ দীপু, রেজবাউল হক রানা। আলোচনায় অংশগ্রহণ করেন বাপার দাউদকান্দি উপজেলা কমিটির উপদেষ্টা কবি আলী আশরাফ খান, সাংবাদিক মো. হানিফ খান, মো. শাহআলম, নিবাস ঘোষ, কাজী মোস্তফা কামাল প্রমুখ।

গোলাম মোস্তফা ভূঁইয়াকে সভাপতি মিজান তালুকদারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা। পরিবেশবিদ মতিন সৈকতকে প্রধান উপদেষ্টা করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত