জনসমক্ষে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ৩

দাউদকান্দি প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দাউদকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিদর্শক মো. সাইফুল ইসলাম ভূঁঞা। আজ বৃহস্পতিবার দুপুরে দাউদকান্দি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেল সহযোগিতা করে।

অভিযান চলাকালে দাউদকান্দি বাজার ও কেডিসি গেট এলাকায় জনসমক্ষে মাদক সেবন এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশিতে তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দাউদকান্দি কেডিসি রোডের মোহাম্মদ হাবিব (৩৮), নাগেরকান্দি গ্রামের ইমরান ইসলাম রনি (২৯) এবং তিতাস উপজেলার দুধকাটা এলাকার মোহাম্মদ নাজমুল হোসেন (২৮)।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক তিনটি মামলায় আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত