দাউদকান্দি প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। আজ মঙ্গলবার ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-১২০৯) হাসানপুর তাসফিন পাম্পের বিপরীত পাশে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কের পাশের নিচু জায়গায় পড়ে যায়। ট্রাকটির ওপর অবস্থান করা যাত্রীরা নিচে চাপা পড়েন।
ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। আহত ৬ জনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

নিহত ব্যক্তিদের মধ্যে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০) ও সালেক (৪৫) রয়েছেন। এছাড়া বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের সুমন (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০) ও আব্দুর রশিদ (৫৫) নিহত হয়েছেন।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।