গাড়িচাপায় মোটরবাইক আরোহী নিহত

দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫ যাত্রী

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি পুটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হন। গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করে। আহতদের মধ্যে অন্তত ৮জনকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

পুলিশ জানায়, নোয়াখালীমুখী লাল সবুজ নামের একটি যাত্রীবাহী পরিবহন ঢাকা থেকে ছেড়ে দাউদকান্দির পুটিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে একই দিন দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার পুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত