• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

কুমিল্লা-৪ (দেবীদ্বার):

ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে তলব করা মঞ্জুরুল মুন্সীকে আদালত সংযত হয়ে কথা বলার পরামর্শ

দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ১৫
logo

Photo

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপি হওয়ায় প্রার্থিতা হারানো মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব করে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক সংযত হয়ে কথা বলার পরামর্শ মেন।

আজ বুধবার বিকেল ৩ টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কুমিল্লা- ৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি (সদর সিভিল কোর্ট’র জজ) প্রথম শ্রেণীর জ্যেষ্ঠ বিচারক তাফরিমা তাবাসুম ওই আদেশ দেন।

বিচারক তাফরিমা তাবাসুম মঞ্জুরুল আহসান মূন্সীকে বলেন, আপনি বয়স্ক লোক, আপনার বিরুদ্ধে ফোনে অনেক অভিযোগ পাচ্ছি, আমরা প্রেসারে আছি। আপনি একটু কথা সংযত হয়ে বলুন।

এ সময় মঞ্জুরুল আহসান মূন্সী তার লিখিত বক্তব্য প্রদানসহ নির্বাচনী সভায় বক্তব্যব্যের ব্যাখ্যা দিয়েছেন।

এ সময় মঞ্জুরুল আহসান মূন্সীর পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার এবিএম হামিদুল মেজবাহ, কুমিল্লার বারের সাধারন সম্পাদক খন্দকার মিজানুর রহমান, এডভোকেট আব্দুল আউয়াল ভূঁইয়া, এডভোকেট আমানুর রহমান খান তারিক।

গতকাল মঙ্গলবার রাতে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে বুধবার বেলা আড়াইটার মধ্যে লিখিত বক্তব্যসহ সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে তাঁকে বলা হয়েছিল ।

মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ এনে বিষয়টি কমিটির কাছে লিখিতভাবে জানান দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম।

এদিকে বুধবার সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, দল আমাকে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে। মনে প্রানে ধারন করা আমার দল বিএনপিকে আমৃত্যু ধারন করে চলব। আমি বিএনপি থেকে নমিনেশন পাওয়া স্বত্ত্বেও একটি মহল আমাকে নির্বাচন থেকে দূরে রেখেছে।

প্রিয় দেবীদ্বারবাসী এ আসনে বিএনপির প্রার্থী না থাকায় বিএনপি গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থীকে সমর্থন দিয়েছি। আগামী নির্বাচনে ট্রাক প্রাথীকে ভোট দিয়ে এ আসনের বিজয় সুনিশ্চিত করে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

গতকাল তার বক্তব্যে তিনি আরো বলেছিলেন, ‘যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব। ‘মঞ্জুরুল আহসান মুন্সীর এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গতকাল রাতে বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

প্রসঙ্গত, মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। ঋণখেলাপি অভিযোগে তাঁর প্রার্থিতার বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালতের আদেশে তাঁর প্রার্থিতা বাতিল হয়।

মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হওয়ার পর কুমিল্লা-৪ আসনটিতে গণ অধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন জানিয়েছে বিএনপি। প্রচারণার শেষ দিন সোমবার মধ্যরাতে দেবীদ্বার উপজেলার বাকসার গ্রামে জসিম উদ্দিনের ট্রাক প্রতীকের সমর্থনে আয়োজিত একটি উঠান বৈঠকে ওই বিতর্কিত মন্তব্য করেন মঞ্জুরুল আহসান মুন্সী। তাঁর এমন বক্তব্য নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

এ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ৪ ফেব্রুয়ারি গণ অধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন জানিয়েছে বিএনপি। এর পর থেকে তাঁকে নিয়ে মাঠে আছেন মঞ্জুরুল মুন্সী।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নাঙ্গলকোটে ককটেল তৈরির সরঞ্জাম ও জিআই পাইপ উদ্ধার

২

বিএনপি থেকে বহিষ্কারের পর মুন্সীর বিরুদ্ধে থানায় অভিযোগ

৩

ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে তলব করা মঞ্জুরুল মুন্সীকে আদালত সংযত হয়ে কথা বলার পরামর্শ

৪

বরুড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

৫

বিশৃঙ্খলা ঠেকাতে এলো সেনা ট্যাঙ্ক, আহতদের উদ্ধারে হেলিকপ্টার

সম্পর্কিত

নাঙ্গলকোটে ককটেল তৈরির সরঞ্জাম ও জিআই পাইপ উদ্ধার

নাঙ্গলকোটে ককটেল তৈরির সরঞ্জাম ও জিআই পাইপ উদ্ধার

৭ ঘণ্টা আগে
বিএনপি থেকে বহিষ্কারের পর মুন্সীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বিএনপি থেকে বহিষ্কারের পর মুন্সীর বিরুদ্ধে থানায় অভিযোগ

৮ ঘণ্টা আগে
বরুড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

বরুড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

১৩ ঘণ্টা আগে