• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

দেবীদ্বারে নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনীর মহড়া

এবিএম আতিকুর রহমান বাশার
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৪৯
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ১৫
logo

দেবীদ্বারে নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনীর মহড়া

এবিএম আতিকুর রহমান বাশার

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৪৯
Photo

আসন্ন ত্রয়োাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী দেবীদ্বার ক্যাম্পে দায়িত্বরত মেজর সাব্বি’র নেতৃত্বে সেনা সদস্যরা মহড়া পরিচালনা করেছেন।

আজ রোববার দুপুর সাড়ে ১২ টায় দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া পরিচালনা করেন ৩৩ পদাতিক ডিভিশনের অধীনায়ক ৬ ক্যাভালরি লেফটেন্যান্ট কর্নেল কাজী মো. আহসান কাবর।

সেনাবাহিনীর মহড়ায় নির্বাচনের সময় সম্ভাব্য অরাজক পরিস্থিতি, ভোটকেন্দ্র দখল, নির্বাচন বিরোধী সভা, সমাবেশ, বিক্ষোভ, অবরোধ ও ভোট কেন্দ্রের আশপাশে বিশৃঙ্খলা সৃষ্টি ও ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানোর একটি কাল্পনিক দৃশ্য উপস্থাপন করা হয়।

উক্ত মহরায় ১২০ সেনা সদস্য, ১০ বিজিবি সদস্য, ৩ পুলিশ সদস্য ১৫ আনসার সদস্যসহ মোট ১৪৮ জন সদস্য অংশ নেন।

মহড়ায় দেখানো হয়, একদল উচ্ছৃঙ্খল লোকজন অস্ত্রশস্ত্রসহ ভোটকেন্দ্রের বাইরে অবস্থানরত সাধারণ মানুষের ওপর অতর্কিত হামলা চালিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ভোটদানে নিরুৎসাহিত করা এবং ভোটকেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর হামলার চেষ্টা করে।

এমন সংবাদ পেয়ে সেনা সদস্যরা গাড়িবহর নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং কয়েকজনকে আটক করেন। পরে নির্বাচনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখেন। একই সঙ্গে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের বিষয়টিও প্রদর্শন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ধরনের মহড়ার মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া, পেশাদারি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বিত কার্যক্রম পরিচালনার সক্ষমতা আরো জোরদার করা হচ্ছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সিপিবির আবদুল্লাহ আল ক্বাফি রতনের দিনভর প্রচারণা

২

কেন্দ্র দখল করতে আসলেই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে: ডা. তাহের

৩

কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান ইয়াছিনের

৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুমিল্লা মডার্ন হাসপাতালের সমঝোতা চুক্তি

৫

নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন

সম্পর্কিত

সিপিবির আবদুল্লাহ আল ক্বাফি রতনের দিনভর প্রচারণা

সিপিবির আবদুল্লাহ আল ক্বাফি রতনের দিনভর প্রচারণা

৬ ঘণ্টা আগে

৯ ঘণ্টা আগে